bookstack
book image

Prokritijapon (প্রকৃতিযাপন)

Written By

Aindrila Sarkar

₹ 480.00

₹ 600.00

Available: 50

ঐন্দ্রিলার গল্প শুরু হয় প্রকৃতির প্রতি এক গভীর ভালোবাসা থেকে। পাখির ডাক শুনে থমকে দাঁড়ানো, জলস্রোতের নীরবতায় হারিয়ে যাওয়া, কিংবা একটা মুহূর্তকে খাতার পাতায় রঙতুলিতে ধরে রাখা—এসবই তাঁর কাছে নিছক শখ নয়, বরং জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এই ভালোবাসাকেই তিনি রূপ দিয়েছেন তাঁর কাজে। পরিবেশবিদ্যায় স্নাতকোত্তর এবং ছোটবেলা থেকেই আদ্যন্ত প্রকৃতিপ্রেমী লেখিকা পেশায় একজন গ্রাফিক ডিজাইনার। পাখির প্রতি আগ্রহ থেকে স্নাতক BNHS ও IIT Madras থেকে অর্নিথোলজির বেসিক কোর্স এবং IISc Bangalore-এর অধীনে ইকোলজির কোর্স করেছেন। সারা ভারতের একাধিক জাতীয় উদ্যানে হওয়া সরকারি পাখিশুমারিতে অংশও নিয়েছেন। বর্তমানে WildIndiaTravels-এর সঙ্গে যুক্ত থেকে ঐন্দ্রিলা গল্প বলার মাধ্যমে, ছবিতে, লেখায়, আর নানারকম কনটেন্টে প্রকৃতির প্রতি তাঁর এই ভালোবাসা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন আরও অনেকের মাঝে। তাঁর কাছে প্রকৃতির চেয়ে বড়ো ঈশ্বর, বড়ো শিল্পী আর কেউ নেই। তাঁর প্রকৃতিপ্রেম ও ভ্রমণ অভিজ্ঞতার সত্যি গল্পগুলোকেই তিনি তুলে ধরতে চান মানুষের কাছে, যাতে আরও বেশি মানুষ ভালোবাসতে শেখেন ভারতের এই অসামান্য বন্যপ্রাণ আর প্রকৃতিকে, যেভাবে তিনি নিজে ভালোবেসেছেন।

Publisher:
Gronthalap
Publication year:
2026
Language:
Bengali
No of pages:
268
Type:
Hardcover
Similar Books
Deys logo

পঞ্চাশ বছর৷ বাংলা প্রকাশনার ক্ষেত্রে কম কথা নয়৷ এক ছাদের তলায় নিজেদের প্রকাশিত প্রায় পাঁচ হাজার টাইটেল৷ সেকাল ও একালের সব লেখক একজায়গায় একমাত্র দে’জ পাবলিশিংয়ের বইঘরে৷

কী নেই প্রকাশিত বইয়ের তালিকায়--গল্প-উপন্যাস-প্রবন্ধ তো রয়েছেই৷ আছে ছোটদের বই, কাজের বই--আরও কত কত বিষয়৷

দে’জ প্রকাশিত বই ছাড়াও ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে আরও নানা প্রকাশকের হরেকরকম বিষয়ের বই৷ যা পাঠককে মুগ্দ করবে৷ ঋদ্ধ করবে৷ জোগাবে মনের খোরাক৷

www.deyspublishing.com

#banglaboiershoppingmall #ekclickecollegestreet

Address: 13, Bankim Chatterjee St, Sealdah, College Square, Kolkata, West Bengal 700073

Phone: +91 33 22412330 / +91 33 22197920 / +91 7605010764

Email: [email protected]

WhatsApp Connect